রাজধানীর উত্তর বাড্ডা গোপীপাড়া এলাকার ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে তাসিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাসিন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি গ্রামের মো. বাবুলের ছেল।
বাংলাদেশ
রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) ও বুয়েট এলাকা থেকে এক ছেলে নবজাতকের (বয়স আনুমানিক একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার সাভার ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দিনের সরকারি সফরে শুক্রবার রাতে ঢাকায় এসেছেন।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন খলসি মাঠ থেকে তাকে আটক করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে, সে চিত্র বাংলাদেশে অনেক বছর দেখা যায়নি। নানা কারণে এই নির্বাচনের একটা বাড়তি গুরুত্ব আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের প্রার্থীর দাপট এবং তাদের নির্বাচনে জেতানোর জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপর হয়ে উঠত, সে চিত্র গাজীপুরে ছিল না।
চার দিনের কর্মসূচির শেষ দিনে ঢাকা উত্তর দক্ষিণ মহানগরসহ ১৪টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার দুপুর আড়াইটা থেকে এ কর্মসূচি পালন করবে দলটি।
অন্তর্বতী সময়ের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধি ও নতুন জাতীয় বেতন স্কেল দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী পাড়ি দিয়ে অবৈধভাবে আসা ১৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও পাঁচ দালালকে আটক করেছে পুলিশ।টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে অবস্থান করা মহুরি-২ নামে একটি লাইটার জাহাজে অগ্নিকাণ্ডে তিন শ্রমিক আগুনে দগ্ধ হয়েছে।
হবিগঞ্জে পাথরবোঝাই ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার রাত ২টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।শুক্রবার (২৬ মে) এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
গাজীপুর সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘যারা আজ রাজপথ রক্তাক্ত করেছেন তাদের পতন হয়েছে।’
পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবারকে বহনকারি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে বাস।