বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা চালানোর জন্য সদস্য দেশগুলোকে আরো সক্রিয় হওয়ার এবং তহবিল দিয়ে গাম্বিয়াকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আগামী ১ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। এ সময় পর্যটক প্রবেশ ও সাধারণ মানুষের চলাচলসহ নদী-খালে মাছ শিকারও বন্ধ থাকবে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মায়ের কাছে দোয়া চেয়ে সকালে এসএসসি পরীক্ষায় বসেছিল এক শিক্ষার্থী। কিন্তু পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের জানাজায় অংশ নিয়েছে সে।শনিবার পরীক্ষা শেষে মামার বাড়িতে গিয়ে মায়ের লাশ দেখতে পায় ওই শিক্ষার্থী।
সিরাজগঞ্জে আব্দুল মোতালেব নামে এক মানসিক রোগীর পেট থেকে ১৫টি কলম বের করলেন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় বসতঘরের আগুন পুড়ে মা ও দুই সন্তান নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদরাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। রবিবার (২৮ মে) দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরো তিনজন আহত হয়েছে।
রাজধানীর উত্তরখানে একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় নির্মাণাধীন ওই ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা আক্তার সুমি (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
রোহিঙ্গা ক্যাম্পে চলতি বছর ১ হাজার ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে এ ক্যাম্পে ডেঙ্গু ব্যবস্থাপনা কঠিন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বগুড়া-নওগাঁ মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় এক শিশু স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলায়েএ দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. আতিকুর রহমান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার (২৮ মে) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ২৪ হাজার ১৩২ জন হজযাত্রী।শনিবার (২৭ মে) মধ্যরাতে এই তথ্য জানায় হজ পোর্টাল।