বাংলাদেশ

দেশবিরোধী প্রচারণা রুখতে ঐক্যবদ্ধ প্রয়াস নিন : স্টকহোমে তথ্যমন্ত্রী

দেশবিরোধী প্রচারণা রুখতে ঐক্যবদ্ধ প্রয়াস নিন : স্টকহোমে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপে বসবাসের সুবিধার অপব্যবহার করে কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে দেশবিরোধী প্রচারণায় লিপ্ত। ইউরোপ প্রবাসী দেশপ্রেমিক বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে এসব হীন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

পাবনায় পুকুরে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

পাবনায় পুকুরে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে শনিবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।

পাবনায়  তিনদিনের সফরে রাষ্ট্রপতিকে বরণে পুরোদমে প্রস্তুতি চলছে

পাবনায় তিনদিনের সফরে রাষ্ট্রপতিকে বরণে পুরোদমে প্রস্তুতি চলছে

তিন দিনের সফরে পাবনায় আসছেন রাষ্ট্রপতি। তিনদিনের সফরে আগামী  সোমবার (১৫ মে)  নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পাবনার কৃতিসন্তান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই হবে তার প্রথম সফর। 

যেসব এলাকায় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা

যেসব এলাকায় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এরই মধ্যে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড় ‘মোখা’ : সারা দেশে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘মোখা’ : সারা দেশে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় 'মোখা' উপকূলের দিকে অগ্রসর হওয়ায় সারা দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন।শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত ১০টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৬০ কেজি ওজনের ডলফিন মিলল পদ্মায়

৬০ কেজি ওজনের ডলফিন মিলল পদ্মায়

মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নে পদ্মায় পাওয়া গেছে একটি ৬০ কেজি ওজনের মৃত ডলফিন। শুক্রবার বিকালে গাওদিয়া বাজারের দক্ষিণ পাশে পদ্মা নদীতে এ  ডলফিনটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী।

শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা

শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে অগ্রসর হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের এ বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান।

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে নিজ ঘরে ফ্যান ঠিক করতে গিয়ে প্রাণ গেল জয়ন্ত পাল (৪২) নামে এক এনজিও কর্মকর্তার। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জয়ন্ত পাল ওই গ্রামের জ্যেতিময় পালের ছেলে। সে মৌলভীবাজার জেলার শমসেরনগর উপজেলায় একটি এনজিওতে কর্মরত ছিল। 

সেন্ট মার্টিনে বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা

সেন্ট মার্টিনে বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ আঘাত করতে যাচ্ছে - এটি এখন মোটামুটি নিশ্চিত। এজন্য স্থানীয় হুশিয়ারি সংকেত দুই নম্বর থেকে চার নম্বরে উন্নীত করা হয়েছে।

পটুয়াখালীতে পুকুরের ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

পটুয়াখালীতে পুকুরের ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘূর্ণিঝড় মোখা’য় উত্তাল সমুদ্র, ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প

ঘূর্ণিঝড় মোখা’য় উত্তাল সমুদ্র, ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের বালিয়াড়িতে দেয়া হয়েছে লাল পতাকা। উপকূলবর্তী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

কক্সবাজারে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় কবির আহমেদ (৩৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও একজন আহত হয়েছেন। কবির আহমেদ উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি, শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে। আহত মো. রফিক (৩৩) ক্যাম্পের ক্যাম্প ২ ইস্ট, ব্লক সি-২ এর মো. আমিনের ছেলে।