তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাব করেনি, চাপও সৃষ্টি করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ
সংঘাতে জর্জরিত সুদান থেকে বিশেষ ফ্লাইটে আরও ৫৫৫ বাংলাদেশিকে ফিরিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় গত সাড়ে পাঁচ বছরে কমপক্ষে ১৬৪টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্য গত দুই বছরে এ সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইব্রাহিম হাওলাদার (৩৫)।
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ থেকে ২২ জন শিক্ষার্থীকে শ্রণিকক্ষে জুতাপেটা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে।
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে মঙ্গলবার আধিপত্য বিস্তার ও বর্ধিত সভায় বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জনসহ অন্তত: ১২ জন আহত হয়েছেন। ইউনিডনের চরবাঙ্গাবাড়িয়া মুজিব বাধ এলাকায়এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল এলাকায় অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আঁখি তারা জেনারেল হাসপাতালে কল্পনা খাতুন (২৬) নামে এক নারী একসাথে চার কন্যাসন্তান প্রসব করেছেন। মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকলিমা খাতুন অস্ত্রপচারে চার কন্যাসন্তান জন্ম দেন কল্পনা খাতুন।
বগুড়ায় পূর্বশত্রুতার জেরে নাহিদুল ইসলাম নাহিদ (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে কীটনাশক পান করে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
জামালপুর শহরে বন্ধু চাঁন মিয়ার ছুরিকাঘাতে হাবিল (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। পেশায় রঙমিস্ত্রি ছিলেন।
সিরাজগঞ্জের তাড়াশে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খোদা (২৭) এবং গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হাওয়া নুর বেগম (৩০)।
কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে একটি ‘প্রাকৃতিক কেন্দ্র’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ভুটান এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের মধ্যে জলবিদ্যুতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কাছাকাছি রয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় নাশকতার অভিযোগে দায়ের করা তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক।