ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। ৮৯৯ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৯০ হাজার নগদ টাকা মজুদ রেখেছে জেলা প্রশাসন। এছাড়া শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ
সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি প্রবাসী। শুক্রবার (১২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা নাগাদ তারা দেশে ফেরেন।
ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে বাড়তে শুরু করেছে বঙ্গোপসাগর ও সুন্দরবনের নদ-নদী এবং খালের পানি। বুধবার রাতের জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় এক-দেড় ফুট পানি বৃদ্ধি পায় সুন্দরবনের নদী ও খালে। আর বৃহস্পতিবার দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সোনাগাজী উপজেলার সরকারি দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীর খোঁজ মিলেছে ১১ দিন পরে। তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকার দারুস সালাম এলাকা থেকে ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে। গত ৩০ এপ্রিল থেকে রহস্যজনকভাবে তারা নিখোঁজ ছিল।
কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য, অপেক্ষা করছি সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য।
ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন।
বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি এবাদী-১ জাহাজের ইঞ্জিন রুম থেকে পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সেখানে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘের এসডিজি-৩ সহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নামীয় ১৯ আসামীর মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনার আমতলী উপজেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষক ও নারী নিহত হয়েছে। সকাল ১০টায় আমতলী-তালতলী সড়কের তারিকাটা স্কুল সলগ্ন এলাকায় ট্রলি নিয়ে উল্টে পড়ে ট্রলির চালক সুলতান মুন্সি (৫০) নামের কৃষক মারা গেছেন। তার বাড়ি তালতলী উপজেলার ঝাড়াখালি গ্রামে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেয়ার দিন ঋণখেলাপি ছিলেন। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয় দুই পাচারকারীকে।