ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দক্ষিণাঞ্চলের পাহাড় ধসের আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। তাই সেখান থেকে স্থানীয়দের সরে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছিল। কিন্তু নিজ বাসস্থান থেকে এখন সরে যেতে চাচ্ছে না তারা।
বাংলাদেশ
রাজধানীতে অভিযান চালিয়ে গরু চোরচক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে তিনজন কসাই। রবিবার এ তথ্য জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সাংবাদিকসহ ১৭ জন আহত হয়েছে। শনিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙ্গায় জমি নিয়ে দুই বিরোধকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা-জামালপুর রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে উপকূলীয় জেলা কক্সবাজার ও প্রতিবেশী দেশ মিয়ানমারের উত্তরের দিকে ঘণ্টায় ২১৫ কিলোমিটার পর্যন্ত বেগে অতিক্রম করতে শুরু করেছে। বিষয়টি সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৯ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে ৭ হাজার ও জেলার পাঁচ উপকূলীয় উপজেলাসহ ১৭টি থানার ২ হাজার পুলিশ সদস্যকে ব্যাকআপ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
বান্দরবানের লামায় বুনো হাতির আক্রমণে মো. নুরুল আবছার (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
রাজধানীর বংশাল থানা এলাকার নবাবপুর রোডে তিন তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও গতিবেগ বাড়িয়েছে। এটি শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। এর প্রভাবে কক্সবাজার শহর, টেকনাফ, সেন্টমার্টিন, মহেশখালী ও কুতুবদিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে।
ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ লাখ ৫০ হাজার সদস্য উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। জনসচেতনতায় মাইকিং করা, মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছেন তারা।
কক্সবাজার উপকূলে ঘুর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সাংগঠনিক ৮২ জেলায় কর্মসূচি দিয়েছে বিএনপি।
বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সেইফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন।
ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে মহেশখালির দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।