বাংলাদেশ

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পথচারী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাতে সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জে অস্ত্র-টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জে অস্ত্র-টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

মুন্সিগঞ্জে গরুর ট্রলারে ডাকাতি করে পালানোর সময় ৪টি দেশীয় পাইপগানসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতরা নদী থেকে সাঁতরে তীরে উঠে দৌড়ে বাড়ি-ঘরে ঢুকে পড়লে স্থানীয়রা মাইকিং করে তাদের ঘেরাও করে ফেলে। মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এই ঘটনা ঘটে৷ 

পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বরগুনায় পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২ মে) রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকড়গাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম পনু। তিনি আয়লা-পাতাকাটা ইউনিয়নের তিনি নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়। মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর তোরাবগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

হাসপাতালে বিএনপি নেতা মাহবুবুর রহমান

হাসপাতালে বিএনপি নেতা মাহবুবুর রহমান

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান। মঙ্গলবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেয়ার সময়সীমা ১০ মে পর্যন্ত বৃদ্ধি

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেয়ার সময়সীমা ১০ মে পর্যন্ত বৃদ্ধি

হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তারেক রহমানকে ফিরিয়ে দেয়ার বিষয়টি যুক্তরাজ্যের ওপর নির্ভর করছে : প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ফিরিয়ে দেয়ার বিষয়টি যুক্তরাজ্যের ওপর নির্ভর করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আদালতের রায় বাস্তবায়নের জন্য বিএনপির দণ্ডপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে সবকিছু নির্ভর করছে যুক্তরাজ্য সরকারের ওপর।

জাহাঙ্গীরের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট

জাহাঙ্গীরের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে রিট জমা দেন।

চীন নাকি যুক্তরাষ্ট্র কার দিকে বাংলাদেশ?

চীন নাকি যুক্তরাষ্ট্র কার দিকে বাংলাদেশ?

বাংলাদেশের যেসব দেশের কূটনীতিককে সব সময় নানা বিষয়ে সরব ভূমিকায় দেখা যায়, চীনা রাষ্ট্রদূত সাধারণত সেরকম কেউ নন। বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতি হতে শুরু করে নানা বিষয়ে যেভাবে প্রকাশ্য মন্তব্য করেন, তাকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানো’ বলেই গণ্য করেন অনেকে। চীনা কূটনীতিকরা সাধারণত এ ধরনের মন্তব্য সযত্নে এড়িয়ে যান।

রাস্তার ওপর যাত্রী তুলছে দূরপাল্লার বাসগুলো, টার্মিনালে যাবে কবে?

রাস্তার ওপর যাত্রী তুলছে দূরপাল্লার বাসগুলো, টার্মিনালে যাবে কবে?

ঢাকার ভেতরে মে মাস থেকে কুমিল্লা এবং সিলেট গামী বাসের কাউন্টার থাকবে না বলে ঘোষণা দিয়েছিল ঢাকার সিটি কর্পোরেশন। কিন্তু অনেক বাসই এখনো রাস্তায় কাউন্টার বসিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে।

দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডেই হবে স্বেচ্ছাসেবী দল : ডিএসসিসি মেয়র

দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডেই হবে স্বেচ্ছাসেবী দল : ডিএসসিসি মেয়র

দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম ২০০ সদস্যের স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  

নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম

নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম

 “কালকে গিয়া চার কেজি পাইসিলাম, আজকে গিয়া সাড়ে তিন কেজি পাইসি, বিকালে আবার জোয়াল (জোয়ার) আইলে যাবো, যাইলে বোঝা যাইবো কী পরিস্থিতি,” কথাগুলো বলছিলেন চাঁদপুর জেলার রনাগোয়াল এলাকার জেলে জামাল মিজি।

পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৩, আহত ২

পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৩, আহত ২

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন-সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত মিলন হোসেনের মেয়ে ও পাবনা ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর  দ্বিতীয় বর্ষের ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮) ।

ডিজিটাল আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার : বিএনপি

ডিজিটাল আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার : বিএনপি

ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।