সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নিতে না পারায় শ্রমিক আন্দোলন বড় আকার ধারণ করেছে। যদি এই আন্দোলনে ‘ফ্যাসিস্টদের’ অনুপ্রবেশ ঘটে থাকে, তবে এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে।
বাংলাদেশ
ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার একটি বিশেষ সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. লাল মিয়া (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
সারা দেশের চিংড়ি ঘের ব্যবস্থাপনায় দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন করে এ খাতের কার্যক্রম পুনরুজ্জীবিত এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন
নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাহিদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৬৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৪২২টি গাড়ি রেকার করা হয়েছে।
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়কে যানবাহন চলাচলও ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
খাগড়াছড়িতে বন্যাসহিষ্ণু ও উচ্চফলনশীল ব্রি ধান ১১০-এর ফসল কর্তন ও কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অভাবের সংসারে স্বচ্ছলতার স্বপ্ন। কারও জীবনে বিধবা হওয়ার পর একাকী সংগ্রাম, কারও আবার পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয়।
জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।