বাংলাদেশ

চট্টগ্রামে সাংবাদিকের উপর হামলায় একজন গ্রেফতার

চট্টগ্রামে সাংবাদিকের উপর হামলায় একজন গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় আইয়ুব মিয়াজী নামে একজন স্থানীয় সাংবাদিককে মারধর করে দুইতলা ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ বাবু (২১) এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আলাউদ্দীন ও ফারুক নামে দুইজন পলাতক রয়েছেন।

৪৮ কেজি গাঁজাসহ আটক ২

৪৮ কেজি গাঁজাসহ আটক ২

পৃথক অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব ও পার্শ্ববর্তী আশুগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন ভূঁইয়া (৪৮) ও মামুন হোসেন (৩৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বুধবার থেকে বঙ্গবাজারের ব্যবসায়ীরা চৌকি বসিয়ে কেনাবেচা করতে পারবেন

বুধবার থেকে বঙ্গবাজারের ব্যবসায়ীরা চৌকি বসিয়ে কেনাবেচা করতে পারবেন

আগামী বুধবার ( ১২ এপ্রিল ) থেকে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ড.ইউনূসকে ‘জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ড’-এর সদস্য নিযুক্ত জাতিসংঘের মহাসচিবের

ড.ইউনূসকে ‘জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ড’-এর সদস্য নিযুক্ত জাতিসংঘের মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের “অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট” -এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বাধা আসবে, বাধাকে অতিক্রম করতে হবে।রোববার এক প্রতিবাদ আলোচনা সভায় তিনি একথা বলেন। 

ডা: জাফরুল্লাহর শারীরিক উন্নতি নেই, মেডিক্যাল বোর্ড গঠন

ডা: জাফরুল্লাহর শারীরিক উন্নতি নেই, মেডিক্যাল বোর্ড গঠন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

টানা ৭ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

টানা ৭ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গার ওপর দিয়ে অব্যাহত রয়েছে মাঝারি তাপপ্রবাহ। টানা সাত দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কিনা জানা গেল

ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কিনা জানা গেল

ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখী মানুষ জাতীয় মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারবেন। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগের মতোই বলবৎ থাকবে।

বিএনপি বিদেশি দূতাবাসগুলোতে দৌঁড়ঝাপ শুরু করেছে : হানিফ

বিএনপি বিদেশি দূতাবাসগুলোতে দৌঁড়ঝাপ শুরু করেছে : হানিফ

ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি দূতাবাসগুলোতে দৌঁড়ঝাপ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের শাস্তি বিধানে সংসদে আইন পাসের দাবি

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের শাস্তি বিধানে সংসদে আইন পাসের দাবি

স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের শাস্তি বিধানে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তারেক-জোবায়দার মামলার আদেশ ১৩ এপ্রিল

তারেক-জোবায়দার মামলার আদেশ ১৩ এপ্রিল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের পক্ষে আইনজীবী নিয়োগ করা যাবে কিনা এ বিষয় আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। 

পাবনায় যুবককে মারধরের ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত

পাবনায় যুবককে মারধরের ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে এক যুবককে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলামকে বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। 

শ্রমিক মারধরের জেরে কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে তৃতীয় দিনের মত বাস ধর্মঘট চলছে

শ্রমিক মারধরের জেরে কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে তৃতীয় দিনের মত বাস ধর্মঘট চলছে

কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া থেকে গুরুত্বপূর্ণ দুটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। 

কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলুর বিচার শুরু

কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলুর বিচার শুরু

আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে।