ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।
বাংলাদেশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্ত থেকে পাঁচ গরু ব্যবসায়ী বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় ইসলামপুর থানা পুলিশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, গত কয়েক বছর ধরে জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো কার্যক্রমের প্রস্তাবনা নিয়ে কাজ করছে। জাতিসঙ্ঘের বৃহত্তম পুনর্গঠন যখন হবে তখন আমরা আমাদের বিষয়টি তুলে ধরবো।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করা হচ্ছে। একুশের প্রথম প্রহরে সরকারি গুরুদয়াল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সব শ্রেণি-পেশার মানুষ।
একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির অ্যাশফিল্ড পার্কের শহীদ মিনারের পাদদেশে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল ২৪ তম একুশের বইমেলা।
বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো: আব্দুল হাই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থাইল্যান্ডের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র শবে বরাত কবে হবে, তা জানা যাবে আজ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাতকারীদের যারা লালন-পালন করে এবং সেই বিরুদ্ধ ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, তাদের প্রতিহত করাই আজ মহান একুশে ফেব্রুয়ারির শপথ।
আমিনবাজার-আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোভোল্ট-এর গ্রিড লাইন আজ মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে বিকল হয়ে যাওয়ায় পুরো মোহাম্মদপুর ও মিরপুর এলাকাসহ ঢাকা শহরের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।
আজ ২১ ফেব্রুয়ারি। মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের অবিস্মরণীয় সেই দিনটি বাঙালির জীবনে ফিরে এসেছে আবার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলা ভাষার ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস সহজ করতে ইউএন বাংলা ফন্টের সাতটি ভিন্ন প্রতিলিপিসহ ইউনিকোড সংস্করণ চালু করেছে।