আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা নাকাতানি জেন আজ সচিবালয়ে বৈঠক করেছেন।
বাংলাদেশ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র চর্চার পথে গণতান্ত্রিক রীতিনীতি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরো গভীরে প্রোথিত করার ক্ষেত্রে বিএনপি হচ্ছে একটি প্রতিবন্ধকতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই বিশৃঙ্খলা তৈরি করুক না কেন, আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গণতন্ত্র নিশ্চিত করবে।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, ইসলাম হচ্ছে পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। তাই ইসলামী জালসা বা তাফসীর মাহফিলে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনা হবেই।
বাংলাদেশে বেশিরভাগ ভবন ও বাসাবাড়িতে অগ্নি নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়া হয় না এবং এ কারণেই এ ধরণের দুর্ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় না।
চট্টগ্রাম মহানগরীতে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর খুলশি এলাকার ‘ফিউশন ক্যাফে’ নামের একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগুন যেকোনো সময়েই লাগতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আরো উন্নত ভাষানচরে স্থানান্তর করতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারি গুয়েন লুইসের সহায়তা চেয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবন থেকে লাফিয়ে পড়েন। মৃত্যু ব্যক্তির নাম রাজু। তিনি ভবনটির ১১ তলার একটি ফ্ল্যাটে বাবুর্চির কাজ করতেন।
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা তদন্তে ইতোমধ্যে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে।
নবনির্বাচিত রাষ্ট্র্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জীবনের ক্লান্তি দূর করতে হলে একটু প্রশান্তি দরকার। একদিন হেসে খেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে।
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে এক কিশোরীকে (১৬) জোর করে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।