গোটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনের ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারির নির্মাণে ছবির নাম ভূমিকায় আছেন রণবীর কাপুর। এর প্রথম পর্ব নির্মাণেই ব্যয় হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ কোটি রুপি! ইতোপূর্বে একটি টিজার এসেছে। তাতেই আগ্রহ বেড়েছে দর্শকের।
বিনোদন
বলিউডের দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। এর চতুর্থ কিস্তি মুক্তি পাবে ১০ জুলাই। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরিদের সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই অভিনেত্রী।
টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। তবে রূপালি পর্দার এই দাপুটে অভিনেতাকে নিয়ে এবার এলো এক দুঃসংবাদ। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গেল এপ্রিলে দ্বিতীয়বার মা হওয়ার খবর দেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এবার সামনে এলো তার বেবি বাম্প। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রথমবারের মতো মাতৃত্বকালীন বিরতি নেননি দীপিকা। গর্ভাবস্থায় সেরেছেন শাহরুখ খানের কিং সিনেমার শুটিং।
ভক্তদের সুখবর দিয়ে মাত্র দুই মাসের মাথায় নিজের সেই জেদ ও সিদ্ধান্ত বদলে ফেললেন এই তারকা। সাফ জানিয়ে দিলেন, আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, ভক্তদের সাথে আর বিশ্বাসঘাতকতা করবেন না তিনি।
বিশ্বজুড়ে তিনি ‘স্পাইডার-ম্যান’ নামেই সবচেয়ে বেশি জনপ্রিয়। কোটি কোটি ভক্তের প্রিয় এই হলিউড তারকা টম হল্যান্ড এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে।
আজ সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ করা হলো তার বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র ফার্স্ট লুক পোস্টার।
বিয়ের ৫ মাসে মা হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। গতকাল সোমবার সামাজিক মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
হেভি মেটাল ও রক মিউজিক ব্যান্ড ‘ওয়ারফেজ’। দীর্ঘ ৪২ বছরের গৌরবময় সংগীতযাত্রায় এবার যুক্ত হলো নতুন এক পালক। দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের বহুল প্রতীক্ষিত নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’।
আইনি জটিলতায় পড়েছে কঙ্গনা রানাউত অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন ২’। শুটিং শেষ হওয়ার পরই ছবিটির বিরুদ্ধে ২৫০ কোটি রুপির মামলা করেছে ‘কুইন’-এর মূল প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিওস।
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষ সহ্য করতে না পেরে ওই তরুণ আত্মহত্যা করেছেন।
কালজয়ী মহাকাব্য ‘ওডিসি’কে পর্দায় তুলে এনেছেন ক্রিস্টোফার নোলান। নির্মাণেও বাঁধিয়েছেন এলাহী কাণ্ড। হলিউডের এ সময়ের একঝাঁক তারকাকে এক করেছেন ছবিতে। তাই ‘দ্য ওডিসি’ নিয়ে দর্শক-সমালোচকদের আগ্রহের অন্ত নেই। সবার অপেক্ষা ফুরাবে ১৭ জুলাই, বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।
চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় আহত। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় আহত হন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন পরিচালকের অনুরাগী হৃদয় খান বাদশাহ।
মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি তাকে। ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও প্রচারণা কিংবা জনসমক্ষে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী।
দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে ‘শাটিকাপ’-সিনপাট নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি ‘দেলুপি’। এবার তা মন কেড়েছে বলিউড পরিচালক অনুরাগ কশ্যপেরও। ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন এ নির্মাতা। এবার থেকে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি ‘অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি’ (Anurag Kashyap Presents Delupi) নামে উপস্থাপিত হবে।