ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিনোদন
শুধু বাবাকে নয়, তিনি হারিয়েছেন নিজের সহযোদ্ধাকে, কমরেডকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর কান্নাভেজা গলায় একথাই বলতে শোনা গিয়েছিল কন্যা পৌলমী বসুকে।
১৭ বছর আগে আজকের দিনে অর্থাৎ ২০ নভেম্বর বিয়ে করেছিলেন শ্রীলেখা ও চলচ্চিত্র পরিচালক শিলাদিত্য সান্যাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে বিয়ের দুটি ছবি পোস্ট করে স্মৃতি ভাগ করে নিয়েছেন শ্রীলেখা।
ক্রিড়া জগৎ থেকে বিনোদন জগতে প্রবেশ করার ঘটনা নতুন নয়। এতদিন পরে সেই তালিকায় সংযুক্ত হতে চলেছে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার নাম। ওয়েব সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে আসতে চলেছেন তিনি। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
সালমান খানের গাড়ি চালকসহ বাড়ির আরও দুই কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে নিয়ম মেনে অভিনেতা সহ তাঁর পরিবারের বাকি সদস্যরাও সংক্রমণ আটকানোর জন্য আগামী ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকবেন। আক্রান্ত কর্মচারীরা মুম্বইয়ের একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন।
মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। অভিযুক্তের নাম রাশিদ সিদ্দিকি। জানা গেছে, রাশিদ নিজের চ্যানেলের একটি ভিডিওতে নাকি দাবি করেছেন, প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করেছেন অক্ষয়।
সালমান খানের সুপারহিট ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ মনে পড়ে? ২০১৫ সালের সেই ছবির কাহিনির মূলে ছিল ছোট্ট মুন্নি। পাকিস্তান থেকে এসে যে হারিয়ে গিয়েছিল ভারতে। তারপর তাকে ঘিরেই এগিয়েছিল ছবির কাহিনির ইতিবৃত্ত। সেই ‘মুন্নি’ তথা হর্ষালি মালহোত্রা এই পাঁচ বছরে অনেকটাই বড় হয়ে গেছে। দেখলে সত্যিই চেনা কঠিন।
ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সোমবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নায়ক ফারুখকে ভর্তি করা হয়েছে।
ওপার বাংলা অভিনয় জগতের কিংবদন্তী জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা অভিনয় জগতের কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
ভারতীয় উপমহাদেশের রূপালী পর্দার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন।
মাদক মামলায় এ বার জিজ্ঞাসাবাদে অভিনেতা অর্জুন রামপালক। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মুম্বইয়ে নার্কোটিস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে পৌঁছন তিনি। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী কর্মকর্তারা। এর আগে, অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকেও দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
খ্যাতনামা অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ফের বলিউডে অস্বাভাবিক মৃত্যু। হিমাচল প্রদেশের প্রাইভেট কমপ্লেক্সে উদ্ধার অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত লাশ। ভারতের সংবাদ সংস্থা এনএনআইয়ের সূত্রের খবর।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের আকাশে কালো মেঘের ছায়া দেখা দেয়। বেশ কিছু বলিউড নায়ক-নায়িকাদের বিরুদ্ধে মাদকের সংযোগ রয়েছে বলে অভিযোগ ওঠে।