দক্ষিণী নায়িকাদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় প্রথম দিকেই থাকবে নিধি আগারওয়ালের নাম। মাত্র কিছুদিনের মধ্যেই এই উঠতি অভিনেত্রী অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।
বিনোদন
অন্য কোনও ধরনের সিনেমা কিংবা নারীকেন্দ্রিক সিনেমা হলেই যে ক’জন অভিনেত্রীর কথা পরিচালকদের মাথায় আসে, বিদ্যা বালান নিঃসন্দেহে তাঁদের অন্যতম। ফিচার ফিল্মে তাঁর অভিনয় বরাবরই সিনেপ্রেমীদের মন ছুঁয়েছে। তবে প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেও নতুন দিগন্ত ছুঁয়ে ফেললেন বিদ্যা। তাঁর শর্ট ফিল্মটি এবার অস্কার পুরস্কার মনোনয়নের যোগ্যতা অর্জন করে ফেলেছে।
বেশ কয়েক মাস ধরে অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলিউড অভিনেতা ফারাজ খান। ফারাজের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন অভিনেত্রী পূজা ভাট। এই কঠিন সময়ে প্রত্যেকে যাতে ফারাজ খানের পরিবারের পাশে থাকেন, সেই আবেদনই করেন তিনি।
সবসময়ই বিতর্কের শীর্ষে থাকেন পুনম পাণ্ডে। করোনা পরিস্থিতির মাঝে বিয়ে করে বিতর্ক সষ্টি করেছিলেন। এবার ফের অভিযোগের মুখে সেই পুনম পাণ্ডেকে গ্রেফতার করলো গোয়া পুলিশ। গোয়ায় অশ্লীল ভিডিও শুট করার অভিযোগ এনে পুনমের বিরুদ্ধে গোয়া ফরওয়ার্ড পার্টিং মহিলা শাখার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
প্রথম সন্তান তৈমুরের জন্ম হওয়ার আগ পর্যন্ত কাজে ব্যস্ত ছিলেন কারিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা অবস্থায় র্যাম্পে হেঁটে হৈচৈ ফেলে দিয়েছিলেন। কিছুদিন পর দ্বিতীয় সন্তানের মা হবেন অভিনেত্রী।
দীর্ঘদিন পর আবারও ছবির শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুরুতে হাসপাতালের আইসিইউতে রাখা হয় অভিনেতাকে। অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (৪ নভেম্বর) বিকেলে কেবিনে স্থানান্তর করা হয়।
দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় এ বার নতুন মোড় নিতে শুরু করেছে। কোনও পরীক্ষা ছাড়াই সুশান্তকে হতাশা এবং উদ্বেগ কাটানোর ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁর দুই বোন। মুম্বই পুলিশের বলছে, এর পরেই হয়তো তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে। বম্বে হাইকোর্টে এজহারে এ কথা জানিয়েছে মুম্বাই পুলিশ।
যাকে ছাড়া ঢাকাই সিনেমা ভাবাই যেত না। একজীবনে জিতেছেন অনেক পুরস্কার ও স্বীকৃতি। আলো ছড়িয়েয়েছন রুপালি পর্দায়। সেই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ।
হলিউড মিশনে নেমেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার ‘টেক্সট ফর ইউ’ নামক একটি রোমান্টিক ধারার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
জেমস বন্ড সিরিজে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা শন কনারি মারা গেছেন। মোট সাতটি জেমস বন্ড স্পাই থ্রিলারে অভিনয় করেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
আগের থেকে ভাল আছেন কোলকাতার প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার (৩০ অক্টোবর) নতুন করে তাঁর আর ডায়ালিসিস করার প্রয়োজন হচ্ছে না। আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) তাঁর শারীরিক অন্যান্য পরীক্ষানিরীক্ষার পর এ বিষয়ে ভাবনাচিন্তা করবেন বলে জানিয়েছেন
কোলকাতার মিন্টোপার্কের বেসরকারি হাসপাতাল।
সুশান্ত সিং রাজপুতের প্রস্তাবিত ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। সম্প্রতি অভিষেক কাপুর পরিচালিত ছবি চণ্ডীগড় করে আশিকি-তে জায়গা করে নিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।
চলচ্চিত্র-নাটকে বিয়ের দৃশ্যে ‘কবুল’ শব্দ উচ্চারণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে তথ্য, আইন ও ধর্ম সচিব এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে (বিএফসিবি) এ নোটিশ দেওয়া হয়েছে।