সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রতিবন্ধী কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করতে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলার ৮০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।
- ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
- * * * *
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- * * * *
- আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের
- * * * *
- নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন
- * * * *
আইন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন চৌধুরীর রিটের শুনানি মুলতবি রাখার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
১৯ জানুয়ারি পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মনোনীত হয়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়েছে। এ ঘটনায় রাজউকের ব্যাখ্যা তলব করেছে হাইকোর্ট। রাজউকের চেয়ারম্যানকে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সোমবার সুপ্রিমকোর্টের বিচারকাজ অর্ধদিবস বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোটা বরাদ্দের বিধান কেন বাতিল করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঐতিহ্যবাহী মকিমপুর আবদুল মতিন খসরু বিদ্যালয়ের মাঠে আশ্রায়ণ প্রকল্প নির্মাণের ওপর স্থিতিবস্থা জারি করেছেন হাইকোর্ট।
রেকর্ড শাখায় থাকা তিন বছরের বেশি পুরনো সাড়ে ৮৭ হাজারের বেশি ফৌজদারি মামলার নথি বিনষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল ২৭ ডিসেম্বর মতবিনিময় এবং অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ জন আসামি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি।
‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ বিধি ৫ এ ‘সহযোগী অধ্যাপক’ পদ অন্তর্ভুক্ত করার কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রত্যেক স্কুলের ২০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগের বিধান বাতিল করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায় রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির এমপিরা রাষ্ট্র থেকে কী কী সুবিধা নিয়েছেন তার তথ্য চেয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এ নোটিশ পাঠান।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্বপালন বিষয়ে আনা মামলায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আদেশের জন্য কাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।