সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯০ বারের মতো পেছাল। পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আইন
করোনাভাইরাসের ভুয়া রিপোর্টের মামলায় জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার ডা. সাবরিনা চৌধুরী ও আরিফুল চৌধুরীসহ আটজনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করে ১২ কোটি টাকার বেশি ফি নেয়ার অভিযোগের তদন্ত চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী।বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম।
জেলার রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
আগামীকাল ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মাওলানা শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং তিন আসামি তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২), ছালেক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া অপর আসামি সাব্বির আহমেদকে খালাস দেওয়া হয়েছে।
বিএসএমএমইউ’র প্রিজন সেল রিসোর্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের আবেদনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই থানার মাওলানা শফি উদ্দিনসহ পাঁচজনের রায় আগামী ৩০ জুন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য চার আসামি হলেন- মো. তাজুল ইসলাম, মো. জাহেদ মিয়া, ছালেক মিয়া ও সাব্বির আহমেদ।
পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষডযন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানান।
পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল সোমবার।
১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সাংবাদিকের কোন সংবাদের বিষয়ে অভিযোগ থাকলে আদালতের আগে প্রেস কাউন্সিলের স্মরণাপন্ন হবার কথা উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, সাংবাদিকের সংবাদের সোর্স আমরা জানতে চাইনি।