বাংলাদেশের জাতীয় স্লোাগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ শব্দযুগল অন্তর্ভুক্ত করতে গেজেট সংশোধনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আইন
বাংলাদেশে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অসদাচরণ বা কোনো অন্যায় করলে তার শাস্তি হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রেখে পুরোনো আইন সংশোধনের উদ্যোগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
কর ফাঁকির বিষয়ে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ; যারা এই কাজে জড়িত তাদের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছে আদালত।
পথশিশুদের জন্ম নিবন্ধন সনদ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
কোনো গাড়ী ৭ দিনের বেশি সময়ের জন্য রিকুইজিশন করা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় ভিকটিম শারমিন আক্তার শিলাকে উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করার অভিযোগে দুদকের পাল্টা মামলা বাতিল চেয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিমকোর্টের মর্যাদা ও ইমেজ রক্ষা করার দায়িত্ব সবার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা ব্যারিস্টার নাজমুল হুদার মামলা প্রসঙ্গে আনা আবেদনের ওপর আদেশ দেয়াকালে আদালত এ মন্তব্য করেছেন।
নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে দলভাবে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সারাদেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে দুই সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সাথে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে মা নাকানো এরিকোর করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন,বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান আইনের দৃষ্টিতে পলাতক। দুর্নীতির মামলা বাতিলে ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারায় করা তার আবেদন শুনে ও আদেশ দিয়ে হাইকোর্ট আইনানুযায়ী ভুল করেছেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১৩তম নিবন্ধনধারীদের মধ্য থেকে দেশের বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদরাসায় ২ হাজার ৫০০ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নওগাঁর জামাত নেতা রেজাউল করিম মন্টুসহ তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।