জাকার্তায় এশিয়ান গেমস হকি বাছাইয়ের ফাইনালে শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশের নারী দল। চাইনিজ তাইপের কাছে ৩-১ গোলে হারলেও রানার্সআপ হয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে রিয়া-অর্পিতারা।
খেলা
দ্রুতগতির বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তোলা নাহিদ রানা এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের এক উজ্জ্বল নাম। আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে
চট্টগ্রামে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা শেষ পর্যন্ত হতাশায় পরিণত হলো। নির্ধারিত সময়েও মাঠে গড়ায়নি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। শেষ পর্যন্ত বৃষ্টির কাছেই হার মানতে হয়েছে দুই দলকে।
তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের খেলাধুলাসহ অনেক ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের নারী ফুটবল দল প্রায় পাঁচ বছর ধরে কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি।
আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই মেগা টুর্নামেন্টের জন্য সবার আগে স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরাই।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে অবিশ্বাস্য এক রোমাঞ্চকর ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে যেন উড়ছেন বাবর আজম। মাত্র ৯ দিনের ব্যবধানে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই পাকিস্তানি ব্যাটার।
ঘরের মাঠে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার টিলি কার্টিন কোলম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের হার দিয়ে শুরু করল বাংলাদেশ নারী দল। সিলেটে অনুষ্ঠিত ম্যাচে ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে থেমে যায় নিগার সুলতানার দল।
ইন্দোনেশিয়ার জাকার্তায় দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ইতোমধ্যে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস করেছিল তারা।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে গঠন করা হয়েছে এডহক কমিটি। বিসিবির মতো একই ঘটনা ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)।
ক্যাম্প ন্যূতে মার্কাস রাশফোর্ডের সময় শেষ হওয়ার পথে। ঠিক এমন সময়ই উঠেছে গুঞ্জন। আগামী মৌসুমের জন্যও এই ইংলিশ ফরোয়ার্ডকে দলে রাখতে চাইছেন বার্সা কোচ হানসি ফ্লিক।
নিউইয়র্ক সিটিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নতুন উদ্যোগ। উচ্চমূল্যের টিকিট ও যাতায়াত খরচের চাপ কমাতে শহর কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে বিনামূল্যে ফ্যান জোন ও বড় পর্দায় খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। ম্যাচ/স্পট ফিক্সিংসহ নানা কারণে এই লিগ আলোচনায় থাকে।
জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্টে প্রথমবারের মতো লড়াই করবেন বাংলাদেশি সার্ফাররা।