‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’ কুমিল্লার কমিটি ঘোষণা
ফাইল ছবি
আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা’-লজের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির নাম ও পদবী ঘোষণা করা হয়।
৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ভ্রাতা অ্যাড. শহিদুল হক স্বপন। উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. গোলাম ফারুক,সাধারণ সম্পাদক হয়েছেন লেখক চন্দন দাস।
সহ-সভাপতি বদরুল হুদা জেনু,অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী,অধ্যক্ষ তাপস বকশি,সহ -সম্পাদক ডা. লরেন্স তীমু বৈরাগী কোষাধ্যক্ষ অ্যাড. দিলীপ কুমার চন্দ,সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সুমির বড়ুয়া তপু, তথ্য ও প্রচার সম্পাদক আবু সুফিয়ান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমৃত লাল দত্ত,সমাজ কল্যাণ সম্পাদক এনামুল হক জুয়েল,পাঠাগার সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুর রহমান মামুন,ধর্মতত্ত্ব,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনিসুর রহমান অপু,আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক দেলোয়ার মজুমদার,অফিস সম্পাদক এস এ এম মামুন।
কার্যনির্বাহী সদস্য হিসাবে রয়েছেন অধ্যক্ষ শফিকুর রহমান,অধ্যাপক নিখিল চন্দ্র রায়,অধ্যাপক ড. ফারুক সরকার, অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জি এস,লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাড. নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, অধ্যাপক অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নুর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।
সভায় আগামী ২৮ নভেম্বর ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’র ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয়টি জানানো হয়। ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের চেন্নাইয়ের আদিয়ার থিওসোফিক্যাল সোসাইটির বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে একটি প্রতিনিধিদল যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিবিধ পর্বে যৌথ ব্যাংক হিসাব চালু ও প্রতিটি অনুষ্ঠান শেষে হিসাব নিরীক্ষা করা হবে।
‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’-১৮৭৫ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন।
সংগঠনটির কুমিল্লা শাখার বয়স ১৩৮ বছর।