কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

ছবি: সংগৃহীত

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সামাবেশে মিলিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসেনর সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীসহ বিএনপির সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন  বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দেশকে অস্থিতিশীল করতে সাধারণ মানুষের বাসাবাড়িতে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ করছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।