রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ভাটারা থানা এলাকায় বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রুহুল আমিন (৩১) ও ইয়াসিন (২৬)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ভাটারা থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০মিনিটের দিকে ভাটারা থানাধীন নূরের চালা বোটঘাট এলাকায় থানার একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রুহুল আমিন ও ইয়াসিনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।