২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১৩৪৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১৩৪৮

প্রতিকি ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৮ জন। রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৬৯ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দুই লাখ ৬৫ হাজার ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৯ জন, গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৬৮৭ জন।

গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৮ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।