স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আতোয়ার রহমান (৫৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার নিমাইদিঘী গ্রামের সরকারপাড়ায় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। নিহত আতোয়ার ওই গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে।

জানা যায়, জমিতে কৃষি কাজ শেষ করে বুধবার সকাল ১০টার দিকে আতোয়ার বাড়িতে ফিরে আসেন। এরপর স্ত্রীকে খাবার দিতে বলেন। পরে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরে ঢুকে ফ্যানের সাথে দঁড়ি টাঙিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকেন। এরপর তার স্ত্রী ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আতোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।