ইসকন নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে আইনজীবীদের মানববন্ধন

ইসকন নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে আইনজীবীদের মানববন্ধন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে নির্মমভাবে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সিদ্দিকী। এতে বিএনপি জামায়াতে ইসলামীসহ সাধারণ আইনজীবীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি তৌহিদুল আনোয়ার, নুরুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি নাজিমুদ্দিন, এডিশনাল পিপি এনামুল হক সিকদার ও অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানীসহ আইনজীবীরা।

মানববন্ধন শেষে আদালত চত্ত্বরে প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা।

মানববন্ধনে শহীদ অ্যাড. সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধ করার দাবি জানানো হয়।