পীরগাছায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পীরগাছায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)। সম্পর্কে তারা ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পরে আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সকাল ১০টার দিকে দুই ভাই একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এসময় স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুটি ছোট্ট মরদেহ ভাসতে দেখে আঁতকে ওঠেন।

সঙ্গে সঙ্গে তাদের পানি থেকে তুলে আনা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

পীরগাছা থানার ওসি এ. কে. এম. খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।