মুন্সিগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি : সংগৃহীত
'দুস্থদের সেবাই আমাদের লক্ষ্য' এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ৯৫ ব্যাচ দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। বুধবার (১ জানুয়ারি) বেলা দশটায় দর্পনা সিনেমা হলের ভেতরে এ কর্মসূচি পালন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বদ্দিউজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালত মুন্সিগঞ্জের পিপি অ্যাড. মো. হালিম হোসেন।
মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯৫ এর এস এম শামীম এর সভাপতিত্বে ও হুমায়ুনের উপস্থাপনায় ৫ শত নারী-পুরুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।