এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংগৃহীত

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর হালিশহর সেটেলমেন্ট অ্যান্ড পাবলিক স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮২টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পরিচালিত হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশকে বাসযোগ্য রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

খাইরুল আলম সুজনের সভাপতিত্বে এবং মামুন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর সুকান্ত ভট্টাচার্য, সাংবাদিক মঞ্জুর কাদের, আনোয়ার আহমেদ,এছাড়া আরো উপস্থিত ছিলেন শাহানাজ নায়না,জাহানুর বেলি,আবু হেলাল, সাইফুল হুদা সিদ্দিকী, সাইফ উদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন আহমেদ টিপু, মোহাম্মদ জাহাঙ্গীর ও এটিএম ইমরান।

এছাড়া অনুষ্ঠানে এসএসসি বিরাশিয়ান বন্ধুদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।