যশোরে আদ্-দ্বীন পরিবারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

যশোরে আদ্-দ্বীন পরিবারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি: যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

পুলেরহাটস্থ মেডিকেল কলেজ প্রাঙ্গনে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা উদ্বোধন করেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির।
এসময় আরও উপস্থিত ছিলেন ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ইমদাদুল হক, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মহা ব্যবস্থাপক মো: মুক্তার হোসেন, উপ মহাব্যবস্থাপক শহীদুল ইসলামসহ অন্যান্যরা। ম্যাচটির আগে উভয় দল ফটো সেশনে মিলিত হন।
মেডিকেল কলেজের শিক্ষক ও বিভিন্ন বর্ষের দেশি-বিদেশী শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা দেখতে এসে মেডিকেল শিক্ষার্থীরা বলেন, আমরা খুবই আনন্দিত। মেডিকেল স্টাফ এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের স্টাফদের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করায়।


খেলার পাশাপাশি সবার জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়। এধরনের আয়োজন কর্মব্যস্ত মানুষগুলোর মধ্যে কিছুটা হলেও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়া আদ্-দ্বীন পরিবারের মধ্যে পারস্পারিক সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়ন হবে বলে মনে করেন আয়োজকরা। দর্শকসারিতে বসে খেলা দেখেন মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষক এবং ওয়েলফেয়ার সেন্টারের উর্ধ্বতন কর্মকর্তারা।

উভয় দলের মধ্যে উত্তেজনাকর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়রা আক্রমনাত্বক ফুটবল উপহার দেন। কোন দলই গোল দিতে না পারায় প্রীতি ম্যাচটি ড্র হয়। এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি খেলায় অংশগ্রহণকারীদের।