কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থিরা বিজয়ী
ফাইল ছবি
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় বিএনপি-জামায়াতপন্থি সব প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাই ১৫টি পদে একক প্রার্থী থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, সভাপতি পদে মো. শহিদুল্লাহ, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, ট্রেজারার মো. মুজিবুল ইসলাম, লাইব্রেরি মোশাররফ হোসেন পাখি, এনরোলমেন্ট মো. শফিউল্লাহ, রিক্রিয়েশন মো. জহিরুল ইসলাম, আইটি মো. সাইফুল ইসলাম এবং সদস্য পদে মো. ওবায়েদ উল্লাহ সরকার, মো. শরিফুল ইসলাম, মো. কামরুল হাসান সুমন, মু. সলিমুল্লাহ খান ও মো. মাসুদ।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। ঘোষিত তফশিল অনুসারে আগামী ৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মামলার কারণে এ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেননি।