বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিকী ছবি

বরিশাল নগরীতে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে নগরীর লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিক মো. বাবুল (৪৫), তিনি নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক বাবুল খুঁটিতে ওঠেন।

এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।