নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

এর আগে বুধবার (১৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও তার ছেলে মো. নাহিদ আলম (২২)।

গ্রেফতারকৃতদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।