সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল

সংগৃহীত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:সাতক্ষীরায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৮ মার্চ) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মনিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এতে প্রশাসন ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

ইফতারের পূর্বে বাংলাদেশ পুলিশসহ দেশের সার্বিক সমৃদ্ধি ও সকল শ্রেণীর মানুষের মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুকিত হাসান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই(অ্যাডমিন),আর‌আই এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।