কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকি

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার বক্তারপুর এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বক্তারপুর এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই মরদেহটি উদ্ধার করে। তবে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। তার পড়নে ছিল লুঙ্গি ও কালো রঙের শার্ট। মরেদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) আজিজুর রহমান বলেন, মরদেহের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।