যুবকের লাশ উদ্ধার
প্রতিকী ছবি
ময়মনসিংহের ভালুকায় মো. মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পাশের ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ গ্রামের রমজান আলীর ছেলে। ভালুকা মডেল থানা পুলিশ আজ বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় ইকোপার্ক থেকে ওই মরদেহ উদ্ধার করে।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় ইকোপার্কের এক কোনের একটি কাঁঠাল গাছে মো. মোস্তফা কামালের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।
পরে ভালুকা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে আনে।লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।