জনবল নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন

জনবল নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন

ফাইল ছবি।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ২৭টি পদে ৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ০১ আগস্ট ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ২২৩ টাকা, ৬-১২ নং পদের জন্য ১৬৮ টাকা, ১৩-২৬ নং পদের জন্য ১১২ টাকা, ২৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৪ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ১৩ আগস্ট ২০২৫