বাগছাস চবি শাখার আহ্বায়ক মুনতাসির, সদস্য সচিব মাসনুন

বাগছাস চবি শাখার আহ্বায়ক মুনতাসির, সদস্য সচিব মাসনুন

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। এতে আহ্বায়ক পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুনতাসির মাহমুদ ও সদস্য সচিব পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল-মাসনুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে ১২টার দিকে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়৷ কমিটির মেয়াদ এক বছর।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সুলতানুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক পদে শাহরিয়ার নাফিজ, স্বাধীন সিদ্দিকী, রাশেদুল ইসলাম, তানভীর হাসান এবং মো. উলফাতুর রহমান রাকিব। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আশরাফ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব পদে নাসরুল্লাহ মনসুর মুবিন, তানভীন কায়েস লিওন, মো. ফয়সাল মিয়া, মোহাম্মদ ফুয়াদ হোসেন ও নাসির আহমেদ দায়িত্বে রয়েছেন।

এ ছাড়া মুখ্য সংগঠক পদে সাব্বির হোসেন রিয়াদ, সিনিয়র সংগঠক পদে সোয়াইবুল ইসলাম। সংগঠক পদে ইমরান হোসেন, আশিকুল ইসলাম, সাইফ রাতুল ফয়জুর রহমান ও মো. তাওসিফ ইয়াসার রুদ্র। মুখপাত্র পদে জান্নাতুল মাওয়া মিথিলা ও সহমুখপাত্র, নওশীন তাবাসসুম যূথী দায়িত্ব রয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন–নিলয় দেব শান্ত, মো. নাঈম বিশ্বাস, মো. সাগর সোয়াদ নাফিউ, ওসমান গনি, সাইফুর ইসলাম আলিফ, জাহিদ উদ্দিন, সঞ্জিবনী গোলদার, ফরহাদ হোসেন রুপম ও মোস্তফা কামাল।