কারণ ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ারদর
ফাইল ছবি
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক ভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।
সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত রবিবার (২৪ আগস্ট) কোম্পানি দুইটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
সোনালী পেপারের গত ৩০ জুলাই শেয়ার দর ছিল ১৫৩ টাকায়। যা ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৪৯.৪ টাকায়। ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৯৬.৪ টাকা বা ৬৩ শতাংশ।
এদিকে, জিকিউ বলপেনের গত ৩ আগস্ট শেয়ার দর ছিল ২২৫.৫ টাকায়। যা ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৯২.৯ টাকায়। ১৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬৭.৪ টাকা বা ৭৪ শতাংশ।
এভাবে কোম্পানি দুইটি শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।