চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে চলমান আন্দোলনের প্রথম বিভাগীয় সমাবেশ আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে। এর আগে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনভর ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা ডিপ্লোমা কোটা প্রথার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন। এছাড়া প্রতিটি বিভাগে সমাবেশের কথা জানান তারা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে প্রকৌশলী লেখায় নিষেধাজ্ঞাসহ তিন দফা দাবিতে বিএসসি ইঞ্জিনিয়াররা আন্দোলন অব্যাহত রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটে চলছে কমপ্লিট শাটডাউন
ইঞ্জিনিয়রদের তিন দফা দাবি হলো-
১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।
২. দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।
আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, এ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি আরও জোরদার করা হবে।