কর্নিয়া ক্ষতিগ্রস্ত বাদশার, অন্ধত্ব বরণ করতে যাচ্ছেন র্যাপার?
ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকায় শো চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় জনপ্রিয় র্যাপার বাদশাহ। তার চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খবর শুনতেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। তবে কি অন্ধ হতে বসেছেন বাদশা? প্রশ্ন তাদের।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাদশা তার দুর্ঘটনার খবর সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন। একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘অবতার জি-র ঘুষি যেভাবে আঘাত করে’। এতেই ধারণা পাওয়া যায় আঘাতের সক্ষমতা সম্পর্কে।
বলিউডের একটি সূত্র জানিয়েছে, আঘাতটি তার চলমান উত্তর আমেরিকা সফরের শেষ পর্বে ঘটেছিল। ‘মূলত সফরের শেষ শো-র সময় এটি ঘটেছিল, যেখানে গান শোনানোর সময় তার চোখে ঢুকে পড়ে এবং তিনি অস্বস্তিতে পড়ে যান, কিন্তু শেষ পর্যন্ত গান করে গেছেন তিনি।
এ ঘটনার পর এক ভারতীয় চিকিৎসকের দ্বারস্থ হন বাদশা। তিনি শুরুতেই আন্দাজ করেছিলেন ঘটনার ভয়াবহতা। পরে বুঝতে পারেন চোখের সামনের স্বচ্ছ অংশ, অর্থাৎ কর্নিয়ায় আঁচড় বা স্ক্র্যাচ পড়েছে। এজন্য বর্তমানে অস্ত্রোপচারও করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন বাদশা বিপদ্মুক্ত। বিশ্রামসহ প্রয়োজনীয় পরামর্শ মানলেই চলবে।