প্রজেক্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে কারিতাস বাংলাদেশ

প্রজেক্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে কারিতাস বাংলাদেশ

ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির সেফগার্ডিং অ্যান্ড জেন্ডার মাইনস্ট্রেমিং প্রোগ্রাম বিভাগ প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে কারিতাসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ
পদের নাম: প্রজেক্ট অফিসার
বিভাগ: সেফগার্ডিং অ্যান্ড জেন্ডার মাইনস্ট্রেমিং প্রোগ্রাম
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজি/বাংলায় লিখিত এবং মৌখিকভাবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৫০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুসারে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫