গাজায় মাসে ৬২ হাজার মেট্রিক টন সহায়তা প্রয়োজন

গাজায় মাসে ৬২ হাজার মেট্রিক টন সহায়তা প্রয়োজন

সংগ্রহীত ছবি

গাজা উপত্যকায় প্রতি মাসে ৬২,০০০ মেট্রিক টন মানবিক সহায়তা পৌঁছানো প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি ও ফিলিস্তিনের কান্ট্রি ডিরেক্টর আন্তোইন রেনার্ড। 

শনিবার তিনি বলেছেন, গত দুই মাসে আমরা গাজায় আরো বেশি পরিমাণে সহায়তা পাঠাতে পেরেছি, কিন্তু তা যথেষ্ট নয়। গাজায় যে পরিমাণ খাদ্য সরবরাহ করা হত, তার মাত্র ৪০ থেকে ৪৫ শতাংশই আমরা সরবরাহ করতে পেরেছি। এখন আমাদের প্রতি মাসে ৬২ হাজার মেট্রিক টন সহায়তা গাজা উপত্যকায় পৌঁছানো দরকার।

 

তিনি আরো বলেন, ‘উত্তরাঞ্চলে পৌঁছানোর জন্য এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রসিংগুলো খুলে দেওয়া।’

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংঘাতের কারণে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।