বগুড়ার ইউপি চেয়ারম্যানের ২ পুকুরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন
সংগ্রহীত ছবি
বগুড়ার সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীনের দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে তাঁর নিজ গ্রাম কায়েতপাড়ায় ঘটানাটি ঘটে। গতকাল সোমবার সকালে পুকুরগুলো দেখাশোনায় দায়িত্বরত লুৎফুর রহমান মাছ মরে ভেসে উঠতে দেখে তাঁকে খবর দেন।
সান্তাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, তিনি চারটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
এতে তাঁর প্রায় অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে। রাতে কে বা কারা তাঁর দুটি পুকুরে বিষ দিয়েছে। সকালে পুকুরে মাছ ভাসতে দেখে লুৎফুর রহমান তাঁকে খবর দেন। তিনি এসে দেখেন মাছ মরে ভেসে উঠেছে।
এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।