আজ বরিশালে আট দলের সমাবেশ
সংগ্রহীত ছবি
বরিশালে আজ মঙ্গলবার ইসলামী ও সমমনা আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই সনদ বাস্তবায়নসংক্রান্ত দাবি এবং সমাবেশের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
বরিশাল শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, দেশের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকট মোকাবেলায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। জাতীয় সিদ্ধান্ত গ্রহণে গণভোটকে চূড়ান্ত পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠার দাবিও তাঁরা পুনর্ব্যক্ত করেন।
আয়োজকরা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও দুঃশাসন প্রতিরোধ এবং গণঅধিকার প্রতিষ্ঠায় জনগণকে সম্পৃক্ত করতেই এ সমাবেশের আয়োজন।