দিনাজপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
সংগৃহীত
পরকীয়াজনিত হত্যাকাণ্ড ভিন্ন রূপ এবং দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হকের ভাবমূর্তী নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর পার্বতীপুর উপজেলার বিএনপি কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি এজেডএম মিনহাজুল হক।
এসময় তিনি অভিযোগ করেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক দিনাজপুর-৫ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী। তিনি এই আসন থেকে নির্বাচন না করতে পারে সে জন্য বিভিন্ন চক্রান্ত চলছে। একটি স্বার্থান্বেষী মহল পরকীয়াজনিত হত্যাকান্ড ভিন্ন রূপ দিয়ে তার পরিবারের সদস্যকে জড়ানো এবং তার ভাবমূর্তী নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাই এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানায় উপজেলা বিএনপি।
এছাড়াও আগামীতে দিনাজপুর-৫ আসানে এজেডএম রেজওয়ানুল হককে দল মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, দপ্তর সম্পাদক খয়রাত হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বক্কর সিদ্দিকসহ অন্যরা।