চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবক আটক

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবক আটক

প্রতিকি ছবি

চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদ রিকন (৪২) নামের এক যুবক আটক হয়েছে। এসময় রিকনের বসতঘর তল্লাশী করে দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি ইলেকট্রিক স্টানগান ও একটি ব্যাটন জব্দ করা হয়। 

রবিবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে রিকনের শেখপাড়া বাড়িতে অভিযান চালায়। আটককৃত রিকন মৃত সেলিমে হোসেনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের (৩৬ এডি) মেজর সালমান হক। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রবিবার দুপুরে যৌথবাহিনী অবৈধ অস্ত্র ও সরঞ্জামাদিসহ রিকনকে সদর থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। আটক রিকনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।