জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ফাইল ছবি

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোমুনি মোল্লা  (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমুনি মোল্লা সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী মোল্লা পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোমুনি মোল্লা ভ্যানে যাত্রী নিয়ে বটতলী বাজারে যাচ্ছিলেন। পথেই পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকায় পৌঁছালে বটতলী থেকে পাকার মাথাগামী একটি ট্রাক ভ্যানচালককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহকারী দ্রুত পালিয়ে যায়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান  জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। ট্রাকটির চালক ও তার সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।