রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫১৬ মামলা
ফাইল ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫১৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার (৩১ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৬১টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৪ টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ৫৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি ট্রাক, ৩টি সিএনজি ও ৩টি মোটরসাইকেলসহ মোট ১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২টি বাস, ২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৫টি সিএনজি ও ১৩টি মোটরসাইকেলসহ মোট ২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।