রাজধানীর উত্তরায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৭
প্রতিকি ছবি
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, শুক্রবার অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসময় তাদের হেফাজত থেকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট, পাঁচ পুরিয়া হেরোইন ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-শেখ মনিরুল ইসলাম (৬২), মো. আবুল কালাম (২৭), মো. রবিউল ইসলাম (২১), জিল্লুর রহমান আহাদ (৫০), মো. জাহাঙ্গীর আলম জিদান (২০), আল বাশার ওরফে বাছির (৪২), ইবনে সিনা আকাশ (২০), সাইফুর রহমান মিরাজ (২২), মো. মাহাবুব (৪৬), মো. শাকিল (২৩), মো. শরীফুল ইসলাম (৫২), মো. রাকিব (২০), মো. মমিন (২৩), মো. জুয়েল (৩৭), মো. সাকিব (২৯), মো. হাসিব খান (৩২) ও জাহিদ হাসান (২৩)।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।