তীব্র শীতেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
ফাইল ছবি
রাজধানী ঢাকায় আজ তীব্র শীত অনুভূত হচ্ছে। এর সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। তবে এমন শীতল ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও ঢাকার বাতাস আজ অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা ১৩ মিনিটে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, বিশ্বের ১২৭টি দেশের শহরের মধ্যে ২৯৬ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। ২৮০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৫৫ স্কোর নিয়ে ভারতের কলকাতা তৃতীয় এবং ২০২ স্কোর নিয়ে দিল্লি চতুর্থ অবস্থানে রয়েছে। এসব শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া ১৬৭ স্কোর নিয়ে চীনের হ্যাংজু শহর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।