ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রতিকী ছবি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বৃহস্পিতিবার (৮ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ডিএমপির কর্মসূচি
• সকাল ১১টা ৪৫ মিনিট : ডিএমপি মিডিয়া সেন্টারে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজিবির কর্মসূচি
• দুপুর ১২টা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা বাজার এলাকায় ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) ব্যবস্থাপনায় শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।
সিজিএসের কর্মসূচি
• সকাল ১০টা : সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।